Homeউত্তরবঙ্গ'সারপ্লাস' শিক্ষকদের পুনর্বিন্যাসের পদক্ষেপ!

‘সারপ্লাস’ শিক্ষকদের পুনর্বিন্যাসের পদক্ষেপ!

বিশেষ সংবাদদাতা, জলপাইগুড়ি: উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ। জেলা জুড়ে ‘সারপ্লাস টিচার’ বা স্কুলে উদ্বৃত্ত থাকা শিক্ষক শিক্ষিকাদের বদলি তথা পুনর্বিন্যাস সংক্রান্ত পদক্ষেপ নিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। জেলার সব অবর বিদ্যালয় পরিদর্শককে এই মর্মে মঙ্গলবার নির্দেশিকা জারি করে সংসদ কর্তৃপক্ষ।

শারীরিক কসরতে পড়ুয়ারা।

সমর্থিত সূত্রের খবর, জেলার কোন স্কুলে শিক্ষক ঘাটতি রয়েছে, কোথায় উদ্বৃত্ত রয়েছেন সে সংক্রান্ত তথ্য নিয়ে রীতিমতো নড়াচড়া শুরু হয়েছে। সূত্রের খবর, এসআইদের তরফে মৌখিক বা লিখিত ভাবে বদলি হপয়া শিক্ষকদের এই প্রক্রিয়ায় আওতায় আনা হচ্ছে। তথ্য ভালোভাবে পরীক্ষা ও যাচাই করে দেখতেও বলা হয়েছে। তথ্যে অসঙ্গতি বা ত্রুটি থাকলে তা সংসদ কর্তৃপক্ষকে জানাতেও বলা হয়েছে। জানাতে হবে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাকেও। যে সব শিক্ষককে সাময়িকভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য বদলি বা স্থানান্তরিত করা হয়েছিল তাদের মেয়াদ শেষ হয়ে গেলে তাদের মূল স্কুলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। তবে, ইচ্ছুক শিক্ষকেরা বিকল্প তিনটি স্কুলের নাম পছন্দ করতে পারবেন।

ডিপিএসসি-র চেয়ারম্যান ইন-চার্জ তথা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায় বলেন, “চলতি বছরের ২ অগাস্টে দুপুর দুটো পর্যন্ত আবেদন করা যাবে। সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকার তথ্য ভালোভাবে পরীক্ষা ও যাচাই করে দেখে সংসদ সমন্বয় করবে। তবে, তার আগে শিক্ষকদের পছন্দের স্কুলকেও গুরুত্ব দেওয়া হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments