Homeউত্তরবঙ্গজলপাইগুড়ির ক্রীড়া জগতে নক্ষত্র-পতন, প্রয়াত ক্রীড়াবিদ 'জনি দা' পীযূষ মিত্র

জলপাইগুড়ির ক্রীড়া জগতে নক্ষত্র-পতন, প্রয়াত ক্রীড়াবিদ ‘জনি দা’ পীযূষ মিত্র

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: জেলার ক্রীড়া জগতে নক্ষত্রপতন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে নিজের বাসভবনেই প্রয়াত হলেন জেওয়াইএমএ ক্লাবের সহ সভাপতি পীযুষ মিত্র। ‘জনি দা’ নামেই তিনি অতি পরিচিত ছিলেন ক্রীড়ামহলে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ক্লাবে ও ক্রীড়া মহলে।

প্রয়াত বর্ষীয়ান ক্রীড়াবিদ ও ফুটবলার।

শুক্রবার সকালে তার মরদেহ জেওয়াইএমএ ক্লাবে নিয়ে আসা হলে শেষ শ্রদ্ধা জানান সদস্যরা। ১৯৬৪ সাল থেকে ওই ক্লাবেই ফুটবলার হিসেবে ফরোয়ার্ড লাইনে খেলেছেন তিনি। একসময়ে তার খেলা দেখতে মুখিয়ে থাকতেন ক্রীড়াপ্রেমীরা বলে দাবি। মিলন সংঘের হয়েও খেলেছেন তিনি। এদিন তাঁর মরদেহ জেওয়াইএমএ ক্লাব প্রাঙ্গনে আনা হয়। ক্লাবের পতাকা অর্ধনমিত করে শ্রদ্ধা জানান সবাই। ছিলেন মিলন ঘোষ, ষষ্ঠী রায়, কানাই দাশগুপ্ত-সহ ক্লাবের পদাধিকারীরা। শোকে মুহ্যমান সকলেই।

তপাই বাগচি।

ক্লাবের তরফে তপাই বাগচি বলেন, ফরোয়ার্ড লাইনে দুর্দান্ত খেলতেন। অ্যাথলেট হিসেবেও তার নাম ছিল। বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। এই বয়সেও যথেষ্টই সুস্থ ছিলেন। হঠাৎ মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments