Homeদেশমাঝরাতে মর্মান্তিক ঘটনা, জার্মানীতে 'সন্দেহজনক' অগ্নিকাণ্ডে মৃত ৩ ভারতীয়

মাঝরাতে মর্মান্তিক ঘটনা, জার্মানীতে ‘সন্দেহজনক’ অগ্নিকাণ্ডে মৃত ৩ ভারতীয়

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ভোররাতে অপ্রত্যাশিত অগ্নিকাণ্ডের ঘটনা। ঝলসে মৃত্যু ৩ ভারতীয় ব্যক্তির। ঘটনাটি ঘটেছে জার্মানীর বোখুম শহরের হটস্টেডে এলাকায়। তিন ভারতীয়ের মৃত্যুর পাশাপাশি আরও ৫ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। কী কারণে আগুন লাগলো ওই ভবনে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

তদন্তকারীরা আপাতত যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করেছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তাঁদের সন্দেহ, আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়ে থাকতে পারে। ভবনেরই ৪১ বছর বয়সি এক রোমানিয়ান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। যা নিয়ে শোকের আবহের মাঝে চাঞ্চল্যও ছড়িয়েছে। মৃত ৩ ভারতীয়দের নাম এখনও জানা যায়নি। ভারতীয় দূতাবাস এ বিষয়ে স্থানীয় ও শীর্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। (ছবি: সমাজমাধ্যম)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments