Homeউত্তরবঙ্গ৭ পুরসভায় ভোট কবে, তাকিয়ে রাজনৈতিক মহল

৭ পুরসভায় ভোট কবে, তাকিয়ে রাজনৈতিক মহল

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: কলকাতা ও হাওড়া পুরসভা-সহ পশ্চিমবঙ্গের সাতটি পুরসভায় নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত করে এনেছে রাজ্য নির্বাচন কমিশন। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
কমিশনের পক্ষ থেকে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ ডিসেম্বর ভোটগণনার একটি প্রস্তাবিত সূচি পেশ করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

তবে, এই নির্বাচনে রাজ্য সরকারের ভূমিকাও রয়েছে। আইনশৃঙ্খলা ও প্রশাসনিক বিষয় জড়িত থাকায় রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই জেলা শাসকদের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার। পুর ভোটের ঘোষণা এখন কবে হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments