সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: দু’ দশক বাদে ভারতীয় আমে ‘না’ জাপানের। ভারত থেকে আলফানসো-সহ একাধিক প্রজাতির আম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফিউমিগেশন ও ডিস-ইনফেকশন প্রক্রিয়ায় গাফিলতির কারণেই এই পদক্ষেপ বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর। মাথায় হাত আম চাষিদের।

চলতি বছরের মার্চ মাসে জাপানি কোয়ারেন্টাইন অফিসাররা উত্তরপ্রদেশের রহমানপুরের Vapour Heat Treatment (VHT) ফ্যাসিলিটি পরিদর্শন করেন। সেখানে ফিউমিগেশন ও ডিসইনফেকশন প্রক্রিয়ায় গাফিলতি ধরা পড়ে। এরপরই জাপানের ইয়োকোহামা প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন জানায়, 25 মার্চ 2026 এর পর ইস্যু হওয়া ভারতীয় আমের ফাইটোস্যানিটারি সার্টিফিকেট বাতিল। ভারত বা জাপান কেউই এখনও টেকনিক্যাল ত্রুটির বিস্তারিত প্রকাশ করেনি। VHT প্রসেস সংশোধন না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সূত্রের খবর। 2006 সালের আগে fruit fly সমস্যার জন্য জাপান ভারতীয় আম নিষিদ্ধ করেছিল। VHT প্রসেস চালু করার পর ব্যান উঠে যায়। এল নিনোর জন্য জেরে এবছর মহারাষ্ট্রে আলফানসোর 85-90% ফলন নষ্ট হয়েছে। তার উপর সামার সিজনের মুখে জাপানের বাজার বন্ধ হওয়ায় চরম লোকসানের মুখে চাষি ও রপ্তানিকারকরা। বিশেষজ্ঞদের মতে, জাপানের বাজার বিশাল না হলেও দামের দিক থেকে যথেষ্টই লাভজনক। জাপান নিষেধাজ্ঞা জারি করায় ভারতীয় আম চাষি ও রপ্তানিকারকেরা ক্ষতির মুখে পড়লেন। তবে, ভিএইচটি প্রক্রিয়া সংশোধিত হলে নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশাবাদী আমচাষিরা।


