সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: রবিবার ভোরে মর্মান্তিক ঘটনা দিল্লির শাহদরা এলাকার বিবেক বিহারে। ওই এলাকার এক আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্য রয়েছে শিশুও। অনেক বাসিন্দাকেই উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের দাবি।
দেশের বহুল প্রচলিত এক সংবাদমাধ্যমের দাবি, পাঁচ ঘন্টারও বেশি সময় লাগে আগুন আয়ত্ত্বে আনতে। দমকলের ১৪টি ইঞ্জিনকে কাজে লাগান হয় বলে সূত্রের খবর। দিল্লির মুখ্যমন্ত্রী ওই ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক আখ্যা দিয়ে নিহতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন। তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন, ডিডিএমএ, পুলিশ ও ফায়ার সার্ভিস-সহ সকলেই সর্বোচ্চ তৎপরতার সঙ্গে কাজ করেছেন। এসি মেশিনে বিস্ফোরণের ফলেই এই অগ্নিকাণ্ড বলে স্থানীয়দের অভিমত। তদন্ত শুরু হয়েছে।
featured image created by AI.


