অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: দক্ষিণ বঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনরায় নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। এই আবহেই সোমবার জলপাইগুড়ি -সহ রাজ্যের ২৯৩টি আসনের ভোট গণনা শুরু হল।

রোদ উঠলেও আকাশে মেঘের উপস্থিতি। এদিন ভোর হতেই চরম ব্যস্ততা জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে থাকা উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। জেলার ৭টি বিধানসভা আসনের মধ্যে ৫টি আসনের গণনা হবে এখানেই। রবিবার পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ও আধাসেনার কর্তারা। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তা চাদরে মোড়া হয়েছে কাউন্টিং সেন্টার। নির্দিষ্ট পাস, মোবাইল পরীক্ষার পাশাপাশি তামাক জাতীয় নেশাদ্রব্য নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে। ‘Elecroral offences and subversion of democratic process-এর কারণে দ: কলকাতার ফলতার নির্বাচন বাতিল করে কমিশ পুনরায় ২১ মে ওই কেন্দ্রে ভোট হবে। গণনা ২৪ মে হবে বলে এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর।


