Homeউত্তরবঙ্গবিপদের আশঙ্কা তিস্তা সেতুর একাংশে

বিপদের আশঙ্কা তিস্তা সেতুর একাংশে

অমিত বণিক জলপাইগুড়ি: সেতুতে মরণফাঁদ! শহর লাগোয়া তিস্তা সেতুতে বেরিয়ে রয়েছে লোহার পাত। পাতের আগে কংক্রিটের ঢালাইয়ের একাংশও ভেঙে গিয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় যাত্রী ও চালকদের একাংশ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর মহকুমাশাসকের।

জেলা তথা উত্তরবঙ্গের গুরুত্ব তিস্তা সেতুর একাংশে বিপদজনক অবস্থা। ময়নাগুড়ি যাওয়ার পথে সেতুর মুখে ভেঙে বেরিয়ে রয়েছে লোহার পাত। ঢালাই করা কংক্রিটের একাংশও ভেঙে গিয়েছে। এই অবস্থাতেই গাড়ি, বাইক, স্কুটি-সহ যানবাহন। প্রচুর ভারি যানবাহন এই সেতু দিয়ে চলাচল করায় যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন যাতায়াতকারীদের একাংশ। তবে, এ বিষয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সদর মহকুমাশাসক মইন আহমেদ।

তিনি জানান, সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments