জলপাইগুড়ি: ইন্দো-বাংলাদেশ সীমান্তে আটক দুই শিশু-সহ ১০ বাংলাদেশী নাগরিক। ধৃতদের কোতয়ালি থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ।

ধৃতরা দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে ভারতে বসবাস করছিল বলে অভিযোগ। সদর ব্লকের নগর বেরুবাড়ির জয়পুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। এ রাজ্যে পালাবদলের পরেই ধৃতরা বাংলাদেশে পালানোর চেষ্টা চালাচ্ছিল বলেও অভিযোগ। সূত্রের খবর, আটক ১০ বাংলাদেশীর মধ্যে ৩ জন যশোরের। ৪ জন চট্টগ্রাম, সাতক্ষীরা, খুলনা ও কুষ্টিয়া এলাকার একজন করে রয়েছে। আটক বাংলাদেশীদের আপাতত হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে বলে সূত্রের খবর।


