Homeউত্তরবঙ্গআফ্রিকান সোয়াইন ফিভার তিনসুকিয়ার একাংশে, কী পদক্ষেপ প্রশাসনের?

আফ্রিকান সোয়াইন ফিভার তিনসুকিয়ার একাংশে, কী পদক্ষেপ প্রশাসনের?

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: আফ্রিকান সোয়াইন ফিভারের সংক্রমণ অসমের তিনসুকিয়া জেলার একাংশে। একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন।
তিনসুকিয়া জেলার ডুমডুমা মহকুমার রূপাই সাইডিং এলাকার ওগুরি গ্রামে শূকরদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়েছে। শূকরের মধ্যে ছড়িয়ে পড়া এই সংক্রামক রোগ প্রতিরোধে একাধিক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১ জুন পর্যন্ত ওই এলাকায় শূকর নিধন অভিযান শুরু হয়েছে। এছাড়া, ওই গ্রামের এক কিলোমিটার ব্যাসার্ধের এলাকাকে ‘সংক্রমিত অঞ্চল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। ওই মহকুমা জুড়ে আপাতত শূকর বিক্রি, শূকরজাত পণ্য বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাশাসক। এমনকি পার্শ্ববর্তী জেলা ও অরুণাচল রাজ্য থেকেও শূকর পরিবহনে আপাতত নিষেধাজ্ঞা জারি থাকছে।
ছবি: সমাজমাধ্যম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments