Homeউত্তরবঙ্গশুরু ফুটবলের মহারণ, উদ্বোধনী ম্যাচে জিতল মেক্সিকো

শুরু ফুটবলের মহারণ, উদ্বোধনী ম্যাচে জিতল মেক্সিকো

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: জমকালো সূচনা হল ফুটবল মহাযুদ্ধের। মেক্সিকোর ঐতিহ্যের সঙ্গে মেলবন্ধন বিশ্বের। বৃহস্পতিবার মেক্সিকোর এস্তাদিয়ো আজতেকা মুখরিত হল শাকিরার গানে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ী হল অন্যতম আয়োজক দেশ মেক্সিকো।

যুযুধান লড়াইয়ের সূচনা হল সুর-তালের মূর্ছনায়। মেক্সিকোর অন্যতম বিখ্যাত গায়িকা বেলিন্ডা পেরেগ্রিনের পারফরম্যান্সও এদিনের দর্শকদের মন জয় করে নেয়। অভিনব আতশবাজির প্রদর্শনী প্রশংসা কুড়োয় সকলের। এ দিন উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারায় মেক্সিকো। ১৬ বছর আগে এই অ্যাজটেক স্টেডিয়ামেই দক্ষিণ আফ্রিকার কাছে আটকে যায় মেক্সিকো। ম্যাচের ৯ মিনিটের মাথায় দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান কিনিওনেস। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে রবার্তো আলভারাডোর ক্রসে দুরন্ত হেডে ২-০ করেন রাউল জিমেনেজ। উদ্বোধনী ম্যাচে তিন ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে সবার নজরে আসেন ব্রাজিলের রেফারি উইলটন পেরেরা।(ছবি: সমাজমাধ্যম)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments