Homeউত্তরবঙ্গউচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে আন্দোলন রাণীনগর স্টেশনে

উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে আন্দোলন রাণীনগর স্টেশনে

জলপাইগুড়ি: উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি৷ রবিবাসরীয় সকালে এই দাবিতে রাণীনগর রেলস্টেশনে জোরদার আন্দোলন বাম প্রভাবিত শ্রমিক সংগঠনের। এর পাশাপাশি বেহাল স্টেশন রোডের আমূল সংস্কারের দাবিও জানান বাম শ্রমিক নেতারা।

এদিন হকার ও রেলের জমিতে বসবাসকারী পরিবার গুলির জন্য ‘উচ্ছেদের আগে পুনর্বাসনের’ দাবিতে সোচ্চার হন বাম শ্রমিক নেতৃত্ব৷ এদিন রাণীনগরে অবস্থিত সিটুর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাণীনগর হাট হয়ে স্টেশনে আসে। স্টেশন ম্যানেজারের মাধ্যমে রেলের কাটিহার ডিভিশনের ডিআরএমকে স্মারকলিপিও দেন তারা। কর্মসূচিতে হাজির ছিলেন সিপিএমের পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, তপন গাঙ্গুলি, নিরঞ্জন রায় প্রমূখ।

শুভাশিস বলেন, ‘রাজ্যজুড়ে পুনর্বাসনের ব্যবস্থা না করে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন চলছে। পুনর্বাসন ছাড়া কোনও উচ্ছেদ চলবে না।’ এদিন রাণীনগর স্টেশনে যাওয়ার রাস্তাটির সংস্কারের দাবিও জানান আন্দোলনকারীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments