Homeদেশটানা ৭ বার বিশ্বের সবচেয়ে সুখী 'হাজার লেকের দেশ', ভারতের স্থান কত?

টানা ৭ বার বিশ্বের সবচেয়ে সুখী ‘হাজার লেকের দেশ’, ভারতের স্থান কত?

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ডাবল হ্যাট্রিক পার করেও অতিরিক্ত শিরোপা। টানা ৭ বার বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। পরেই রয়েছে ডেনমার্কের স্থান। ১২৬ তম স্থানে আছে ভারত। জাতিসংঘের “World Happiness Report 2024” প্রকাশিত হয়েছে। সেখান থেকেই সামনে এসেছে এই তথ্য।

৩,৩৮,৪২৪ বর্গ কিমি বিশিষ্ট ফিনল্যান্ডে প্রায় ৫ লাখ ৬০ হাজার মানুষ বাস করেন। উদ্বেল হেলসিঙ্কি প্রশাসন। সামাজিক নিরাপত্তা, জীবনযাত্রার মান, ১ লক্ষ ৮৮ হ্রদ সমন্বিত প্রাকৃতিক পরিবেশ, জঙ্গল, সাম্প্রদায়িক মেলবন্ধন-সহ একাধিক বিষয়ের ওপরে নির্ভর করে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস রয়েছে তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে।
এদিকে বাংলাদেশকে পেছনে ফেলে দু’ধাপ এগিয়ে এসেছে ভারত। বর্তমানে ভারতের স্থান ১২৬ ও বাংলাদেশের ১২৯।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments