Homeজলপাইগুড়িজাতীয়তাবাদী উন্মেষে একগুচ্ছ কর্মসূচি

জাতীয়তাবাদী উন্মেষে একগুচ্ছ কর্মসূচি

জলপাইগুড়ি: পালাবদল রাজ্যে। মসনদে গেরুয়া শিবির। ক্ষমতার বদল হতেই ‘আমাদের বিদ্যালয়, আমাদের তীর্থ’ আদর্শকে সামনে রেখে স্কুল ও স্কুল প্রশাসনে বার্তা দিচ্ছে অখিল ভারতীয় রৈক্ষিক মহাসঙ্ঘ (এবিআরএসএম)। এ রাজ্যে পিঠ ঠেকে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে একগুচ্ছ পরিকল্পনাও নেওয়া হয়েছে সংগঠনের তরফে। শুরু হয়েছে একাধিক কর্মসূচিও।

প্রায় পৌঁনে চার দশক আগে রাষ্ট্র হিতে শিক্ষার আদর্শকে পাথেয় করে পথচলা শুরু এবিআরসএমের। পরে এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কর্মসূচিও। রাজ্যে পালাবদলের পরে শিক্ষা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে শিক্ষা সংক্রান্ত কথাও বলেছেন তারা। স্কুল ঘুরে সমস্যাও চিহ্নিতকরণ করা হয়েছে। মনীষী দের জন্ম ও মৃত্যুদিন পালন, ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মাঝে জাতীয়তাবোধ জাগ্রত করার প্রয়াস নিয়েছেন মহাসঙ্ঘের নেতারা। শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকীকরণ, শিক্ষকদের ন্যায্য সম্মান, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন-সহ একাধিক কর্মসূচিও হাতে নিয়েছেন তারা। এর পাশাপাশি, নারীশিক্ষা ও নারী স্বশক্তিকরণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান নেতারা।

সংগঠনের নেতা বিষ্ণু তন্ত্র বলেন, ‘প্রতিটি মণ্ডলে আমরা পৌঁছে জাতীয় চেতনার উন্মেষ ঘটাবো।মণ্ডল/ ক্লাস্টার স্তর পর্যন্ত শিক্ষার কাঠামো দাঁড় করানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’ তার আরও সংযোজন, দেশের শাশ্বত জীবন মূল্য নিয়েই আগামী প্রজন্ম বড় হয়ে উঠবে। শিক্ষার পাশাপাশি শিক্ষকদের সুবিধা অসুবিধাও আমাদের নজরে থাকবে। শিক্ষকদের হৃত সম্মান ফিরিয়ে আনা হবে। তার দাবি, দেশের ২৮টি রাজ্যে ও শতাধিক বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে। ১৩ লক্ষাধিক সদস্য নিরলস কাজ করে চলেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments