অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: আত্মীয়ের দাহকাজ করে গভীর রাতে বাড়ির ফের পথে মর্মান্তিক দুর্ঘটনা। ক্ষুদ্র চা বাগানের পাশেই মিললো যুবকের মৃতদেহ। পাশে পড়ে ওই যুবকের বাইক। রবিবার সকালে ঘটনাটি সকলের নজরে আসতেই চাঞ্চল্য ছড়াল শহর সংলগ্ন বেরুবাড়ি এলাকায়। তদন্তে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর,এদিন সকালে এক যুবককে রাস্তার পাশে চা বাগানের ঢালে পড়ে থাকতে দেখেন ওই এলাকার এক প্রবীণ। এর পরেই ঘটনার কথা প্রকাশ্যে আসে। ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। স্থানীয়দের সহায়তায় বাইকটিকে রাস্তায় তোলা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের নাম মনোজিৎ রায়।
স্থানীয় দের একাংশ জানান, ওই যুবকের পিসেমশাইয়ের দাহকাজ করে অনেক রাতে বাড়ি বাড়ি ফিরছিলেন ওই যুবক। সে সময় মৃত যুবক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অনুমান করেছেন এক প্রবীণ বাসিন্দা। ফিরতি পথে গ্রামের রাস্তায় বাঁক নিতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন ওই ব্যক্তি। দুর্ঘটনার সময়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান। তবে, গভীর রাতে ঘটনাটি ঘটায়, ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটে তা সঠিক ভাবে কেউ কিছু বলতে পারছেন না তারা, বলে জানান স্থানীয় বাসিন্দারা।


