Homeজলপাইগুড়িপ্রধানমন্ত্রীর জন্মদিনে বর্ণময় অনুষ্ঠান শহরের ১২ নম্বর ওয়ার্ডে

প্রধানমন্ত্রীর জন্মদিনে বর্ণময় অনুষ্ঠান শহরের ১২ নম্বর ওয়ার্ডে

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ঘটা করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন। স্থানীয়দের পাশাপাশি সামিল এলাকার খুদেরাও। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠান হল শহরের ১২ নম্বর ওয়ার্ডে। হাজির ছিলেন জেলা বিজেপির অন্যতম মুখপাত্র শ্যাম প্রসাদ।

আল্পনায় পদ্মফুল। আঁকলেন এলাকার মহিলারাই। পদ্মফুলে জ্বালানো হল প্রদীপ। তার পাশে চেয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাস্যমুখের প্রতিকৃতি। সেই ছবির সামনে দেওয়া হল মিষ্টান্ন, প্রদীপ। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করলেন সবাই। একে অন্যকে লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করালেন জয়া সরকার, সঙ্গীতা চন্দ-সহ মহিলারা।

এদিকে ওই ওয়ার্ডেরই এক আইসিডিএস সেন্টারে ইন-চার্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হাজির হল খুদেরা। তাদের হাতে চকোলেট, লাড্ডু তুলে দেওয়া হয়। এই দুই কর্মসূচিতেই হাজির ছিলেন শ্যাম প্রসাদ।

আইসিডিএস সেন্টারে অনুষ্ঠান।

তিনি বলেন, ‘এলাকার মানুষজন স্বতস্ফূর্তভাবে এই দিনটি পালন করলেন। আইসিডিএস সেন্টারের শিশুরাও প্রধানমন্ত্রীর মঙ্গলকামনা করেছে।’ আমজনতার স্বার্থে কেন্দ্রের জনমুখী প্রকল্প গুলির কথাও এদিন তুলে ধরেন শ্যাম প্রসাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments