Homeজেলায় জেলায়বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা চুরি, প্রেমিকাকে দামি উপহার, গুজরাতে ধৃত অসমের...

বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা চুরি, প্রেমিকাকে দামি উপহার, গুজরাতে ধৃত অসমের যুবক; পলাতক ২ সঙ্গী

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা, গহনা চুরি করে উপহার প্রেমিকাকে। সঙ্গে দিলেন দেড় লক্ষাধিক টাকার আইফোনও। আরও দুই সঙ্গীর সঙ্গে। হোটেল, রিসর্টে চললো পার্টিও। তদন্তে নেমে আহমেদাবাদ থেকে অসমের জোরহাটের যুবককে প্রেমিকা-সহ গ্রেপ্তার করল পুলিশ। তবে চুরি যাওয়া টাকার একাংশ এখনও উদ্ধার করা যায়নি। এ বিষয়ে জোরদার তদন্ত শুরু হয়েছে।

দুই সঙ্গীর পরামর্শে নিজের বাড়ির আলমারির লকার ভেঙে ৫০ লক্ষ টাকা, সোনা নিয়ে গায়েব হয়ে যায় যশ ধানুকা অগরওয়াল নামের ওই যুবক। ব্যবসার কারণে রাখা ওই টাকা না পেয়ে আতান্তরে পড়েন যশের বাবা-সহ পরিবারের সদস্যরা। এদিকে খোঁজ মিলছিল না যশেরও। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করে ওই পরিবার। তদন্ত চলাকালীন যশের বিষয়ে সন্দেহ হয় অসম পুলিশের। তার হদিশ পেতে ফোনের টাওয়ার লোকেশনের সাহায্য নেওয়া হয়। গুজরাতের আমেদাবাদে যশের অবস্থান মেলে। যশের বাবা পুলিশ নিয়ে সেখানে যান। গুজরাত পুলিশের সহায়তায় যশ ও তার প্রেমিকাকে ধরা হয়। বাকি দুই সঙ্গী পলাতক বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।

সূত্রের খবর, প্রাথমিক জেরায় যশ অনেক কিছুই স্বীকার করে নিয়েছে। জিতু সোমানি ও হরিত প্রসাদের পরামর্শ ও পদ্ধতি অনুযায়ী এই কাজ করে ফেলেছে সে। প্রেমিকার পেছনে ৫-৬ লক্ষ টাকার বেশি খরচ হয়নি। এক্ষেত্রে ওই ধৃত প্রেমিকাকে অভিযুক্ত হিসাবে দেখায়নি পুলিশ। তবে, যশ বাকি টাকা কীভাবে খরচ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এফআইআরে যশের ২ সঙ্গীর নাম রয়েছে। বাকি টাকা কি ওই পলাতক দুই সঙ্গীর কাছে রয়েছে সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। দ্রুত ওই দুই পলাতককে ধরতে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ।(ছবি:এআই)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments