Homeউত্তরবঙ্গবিশ্ব রেঞ্জার্স দিবসে বেতন বৃদ্ধির দাবি, আশ্বাস বিধায়কের

বিশ্ব রেঞ্জার্স দিবসে বেতন বৃদ্ধির দাবি, আশ্বাস বিধায়কের

বিশেষ সংবাদদাতা, জলপাইগুড়ি: বিশ্ব রেঞ্জার্স দিবসে বেতন কাঠামো বাড়ানোর দাবি জানালেন বনদফতরের রেঞ্জারেরা। লিখিত আবেদনের ভিত্তিতে এ বিষয়ে সংশ্লিষ্ট দফতর ও রাজ্য সরকারের সঙ্গে কথা বলে পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিলেন জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। বিধায়কের আশ্বাসে আশার আলো দেখছেন রেঞ্জারেরা।

অনুষ্ঠানের সূচনায় বিধায়ক অনন্তদেব অধিকারী।

২০০৭ সালে প্রথম এই দিনটি পালন করে ‘ইন্টারন্যাশনাল রেঞ্জারস ফেডারেশন ও দ্য থিন গ্রীন লাইন ফাউন্ডেশন। পরে ২০১০ সাল থেকে ৩১ জুলাই এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। এবছরের থিম ‘স্ট্যান্ড উইথ রেঞ্জার্স’।

শুক্রবার জেলা পরিষদের হলঘরে এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করেন রেঞ্জারেরা। আলিপুরদুয়ার আলাদা জেলা হওয়ার পরে কমবেশি ৬৪৪ বর্গকিমি জুড়ে বনাঞ্চল রয়েছে জেলায়। হাজির ছিলেন জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মণ-সহ বন দফতরের আধিকারিকেরা প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথি বরণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়।

বরণ করা হল জেলা পরিষদের সভাধিপতিকে।

নিজেদের কর্মজীবনের নানা ‘চ্যালেঞ্জের’ অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন একাংশ রেঞ্জার। হয় প্রাণসংশয়ও। পরে বেতন বৃদ্ধির দাবি তোলা হয় রেঞ্জারদের তরফে। ৩৬৫ দিন বন ও বন্যপ্রাণ রক্ষা করতে গিয়ে সামাজিকতা বলে আর কিছু থাকেনা বলেও অনুযোগ করেন অনেকে।

আশ্বাস দিলেন বিধায়ক।

বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন, বন ও বন্যপ্রাণ রক্ষা, লোকালয়ে বন্যপ্রাণের হামলা প্রতিরোধে এঁরাই সামনে থেকে নেতৃত্ব দেন। কাজ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আমরা তাদের স্মরণ করলাম। রেঞ্জারদের তরফে লিখিত আবেদন পেলে এ বিষয়ে ব্যবস্থা নেব।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments