Homeউত্তরবঙ্গরেকর্ড দিন বন্ধ থাকার পরে ইরানে ফের চালু ইন্টারনেট

রেকর্ড দিন বন্ধ থাকার পরে ইরানে ফের চালু ইন্টারনেট

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: প্রথমে দেশে আভ্যন্তরীণ গণবিক্ষোভ, পরে লাগল যুদ্ধ। এর জেরেই টানা ৮৭ দিন ইরানে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। অবশেষে প্রায় তিন মাস পরে ফের ইন্টারনেট পরিষেবা চালুর সিদ্ধান্ত ইরানের শীর্ষ প্রশাসনের।

ধ্বংসস্তুপে উদ্ধার কার্য। ফাইল চিত্র। সৌ: সমাজমাধ্যম।

গত জানুয়ারি মাসে ইরানের বিভিন্ন অংশে সরকার বিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভ দমনে সে সময়ে সাময়িক ভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরে, মার্কিন-ইজরায়েল জোটের সঙ্গে যুদ্ধ বাঁধে ইরানের। ফলশ্রুতিতে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। ‘ইন্টারনেট শাটডাউনের’ নয়া রেকর্ড ইরানের বলে দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। শান্তি চুক্তির সম্ভাবনা থেকেই দেশবাসীদের জন্য ইন্টারনেট পরিষেবা চালুর কথা ঘোষণা করা হল। আপাত স্বস্তিতে সে দেশের নাগরিকেরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, গত সোমবার সে দেশের সাইবারস্পেস টাস্ক ফোর্সের সদস্যরা বৈঠকে বসে ইন্টারনেট পরিষেবা চালুর সুপারিশ করেন। তাতে সিলমোহর দেন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments