Homeউত্তরবঙ্গলাগামছাড়া গতি টোটোর, পথ দুর্ঘটনা

লাগামছাড়া গতি টোটোর, পথ দুর্ঘটনা

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: বেপরোয়া টোটোর গতিতে জখম ৩ বলে দাবি স্থানীয়দের। মুখোমুখো সংঘর্ষ বাইক চালকের সঙ্গে। ঘটনার অভিঘাতে প্রায় উল্টে যায় টোটোটি। জখম হন টোটোচালক ও যাত্রী। আহত হন বাইক চালকও। বুধবার ঘটনাটি ঘটে শহরের রায়কতপাড়ার গাঙ্গুলি মোড়ে। জখমদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান।

পথ দুর্ঘটনায় চাঞ্চল্য। ছবি: পিনাকী শীল।

ঘটনাসূত্রে প্রকাশ, মেইন রোড ধরে রায়কতপাড়ার দিকে তীব্র গতিতে ঢুকতে যায় এক টোটো চালক। সে সময় এক বাইকের সঙ্গে জোর ধাক্কা লাগে টোটোর। ভেঙে যায় টোটোর কাঁচও। জখম হন মোট তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয় ব্যবসায়ী তপন দাস, এক আবাসনের নিরাপত্তা রক্ষী সন্তোষ যাদব জানান, টার্নিংয়ে টোটোচালক গতি না কমানোয় এই ঘটনা ঘটেছে। এর আগেও এই মোড়ে ছোটখাটো দুর্ঘটনা হয়েছে।

বর্ষীয়ান বাসিন্দা ওম প্রকাশ শর্মা বলেন, ‘এই মোড়টি জনবহুল ও জনব্যস্ত। এখানে ট্রাফিক পুলিশ মোতায়েন করা উচিত। এর পাশাপাশি বাম্প বসিয়েও সমস্যার সমাধান করা যেতে পারে।’ শহরে টোটো নিয়ন্ত্রণের দাবি জানান একাংশ বাসিন্দা। এছাড়া লাগামছাড়া গতিতে চালানো বাইক চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণেরও দাবি করেছেন তারা।

সৈকত চট্টোপাধ্যায়, পুরপ্রধান, জলপাইগুড়ি পুরসভা।

পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “তীব্র গতিতে, আইন না মেনে টোটো চলাচলের বেশ কিছু অভিযোগ এসেছে। পুলিশ প্রশাসনকে বলব, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments