Homeজলপাইগুড়িজলপাইগুড়িতে প্রতিবাদ আন্দোলন বামেদের

জলপাইগুড়িতে প্রতিবাদ আন্দোলন বামেদের

বিশেষ সংবাদদাতা, জলপাইগুড়ি: কোচবিহার-সহ দেশের বিভিন্ন জায়গায় বাম দফতর ও কর্মীদের ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের হামলার অভিযোগ। পুলিশি দমন-পীড়নেরও অভিযোগ বাম শিবিরের। প্রতিবাদে শহরে পথে নামলেন বাম নেতা কর্মীরা। তাদের আরও অভিযোগ, দেশের গণতান্ত্রিক আন্দোলনকে টুঁটি চিপে ধরা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ডিবিসি রোড দপ্তরের সামনে থেকে বামপন্থী দলসমূহের মিছিল শহর পরিক্রমা করে তীব্র প্রতিবাদ জানায়। কোচবিহারে বিভিন্ন বামপন্থী দলসমূহের দপ্তরে বিজেপির হামলার সাথে যুক্ত দুষ্কৃতির অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র, বামপন্থী দলসমূহের আহবায়ক সলিল আচার্য, অবিভক্ত সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটির প্রাক্তন সম্পাদক কৃষ্ণ ব্যানার্জী, সিপিআইএম এল নেতা প্রদীপ গোস্বামী, ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব অমল গোস্বামী-সহ অন্যরা। দেশজুড়ে সংঘটিত শান্তিপূর্ণ আন্দোলনে নির্লজ্জ আক্রমণ নামিয়ে আনা হচ্ছে বলেও অভিযোগ বাম নেতাদের। আগামীতে জোরদার আন্দোলনের ডাকও দেন তারা।

এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির জেলা মুখপাত্র শ্যাম প্রসাদ বলেন, “সাধারণ মানুষ এদের বর্জন করেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এসব আন্দোলন করছেন। প্রধানমন্ত্রীর সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেছেন।” দেশবিরোধী প্রতিক্রিয়াশীল শক্তিগুলিকে মদত দেওয়ার অভিযোগও করেন শ্যাম প্রসাদ।

সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, ‘বামদল গুলির ওপরে বিজেপির আক্রমণ অব্যাহত রয়েছে। সাম্রাজ্যবাদ বিরোধী, প্রগতিশীল মানুষ আমাদের সঙ্গে পথে নেমেছেন। বিচ্ছিন্নতাবাদ, বিভেদের বিরুদ্ধে আমাদের কাজ চালু রাখব।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments