Homeখেলাএক দশকের সম্পর্কে ইতি! ম্যাঞ্চেস্টার ছাড়ছেন পেপ

এক দশকের সম্পর্কে ইতি! ম্যাঞ্চেস্টার ছাড়ছেন পেপ

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: তিনি ছিলেন লিওনেল মেসির প্রাক্তন গুরু। গত এক দশকে ম্যাঞ্চেস্টার সিটিকে দিয়েছেন অসংখ্য ট্রফি। এবারে সেই ম্যাঞ্চেস্টার সিটি-র দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চলেছেন পেপ গুয়ার্দিওয়ালা। এই জল্পনায় মন ভেঙে গিয়েছে ক্লাব সদস্যদের। এখনও পেপের সঙ্গে এক বছর চুক্তি রয়েছে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। তবে, এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা সামনে আসেনি। সমর্থিত সূত্রের খবর, পেপ কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

বিশ্বখ্যাত ক্লাব বার্সিলোনা ও বায়ার্ন মিউনিখে কোচিং করিয়েছেন পেপ। তারপরে আসেন ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটিতে। তার কোচিংয়ে টানা চার বার প্রিমিয়ার লিগে জেতে ওই ক্লাব। তার দৌলতে ফিফা বিশ্বকাপও ঢুকেছে ক্লাবের ঝুলিতে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ম্যাঞ্চেস্টার সিটিতে তার জায়গায় আসতে পারেন ‘শিষ্য’ এঞ্জো মারেস্কা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments