সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ফের নাশকতার ছক দেশের রাজধানীতে! দিল্লি পুলিশের জালে ৭ সন্ত্রাসী। ধৃতদের কাছ থেকে দিল্লি-সহ উত্তর ভারতের একধিক রাজ্যের সংবেদনশীল জায়গায় ছবি এবং তথ্য উদ্ধার হয়েছে বলে দাবি।
পুলিশের দাবি, ধৃতদের সঙ্গে পাক গ্যাংস্টার শাহজাদ ভট্টি এবং তার সঙ্গী আজমল গুজ্জরের যোগ ছিল। সম্পর্ক ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই-য়ের সঙ্গেও। আরও দাবি, আইএসআইয়ের মদতে সন্ত্রাসী হামলা, অস্ত্র ও মাদক পাচার ও এ দেশের গোয়েন্দা সংস্থাগুলির গোপন তথ্য হাতানোর মতো কাজ করত। গোপন সূত্রের খবরের ভিত্তিতে দিল্লি পুলিশের স্পেশাল সেলের ‘ইস্টার্ন রেঞ্জ’-এর তরফে ব্যাপক তল্লাশি অভিযান চলে। ধরা পড়ে ৭ জঙ্গি। রাজধানীর একাধিক জায়গায় আইইডি বিস্ফোরণের ছক কষেছিল তারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ।(ছবি: এআই)


