Homeদেশগাজায় ফের হামলা ইজরায়েলের, মৃত শীর্ষ সামরিক কর্তা

গাজায় ফের হামলা ইজরায়েলের, মৃত শীর্ষ সামরিক কর্তা

সিসিএন তরাই ডুয়ার্স নিউজ ব্যুরো: ইরান যুদ্ধের আবহেই বিশেষ সার্জিক্যাল স্ট্রাইক গাজা ভূখণ্ডে। ইজরায়েলি সেনার হানায় প্রাণ গেল হামাসের সেনা প্রধানের। মহম্মদ ওদেহ নামের ওই সেনাপ্রধান হপ্তাখানেক আগেই দায়িত্বভার গ্রহণ করেন।

ইরানের সঙ্গে এখনও শান্তি চুক্তি হয়নি আমেরিকা ও ইজরায়েলের। পশ্চিম এশিয়ায় অব্যাহত রয়েছে সামরিক উত্তেজনা। এই আবহেই হঠাৎই পশ্চিম গাজার রিমাল এলাকায় বিমান হামলা চালায় ইজরায়েল। নিখুঁত ওই সার্জিক্যাল স্ট্রাইকে মোট ৩ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন হামাসের সেনাপ্রধান ওদেহ। এর আগে, ১৫ মে গাজা সিটিতে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই হামলায় নিহত হন হামাসের তদানীন্তন সেনাপ্রধান ইজ আল দিন আল হাদ্দাদ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার এই বিষয়টি মিডিয়ার সামনে তুলে ধরে ইজরায়েলের শীর্ষ প্রশাসন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কার্টজ। এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি হামাস।

ছবি সৌজন্য: সামাজিকমাধ্যম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments