Homeদেশউত্তপ্ত বালুচিস্তান, বিএলএ হামলায় ফের রক্ত ঝরল পাক সেনার

উত্তপ্ত বালুচিস্তান, বিএলএ হামলায় ফের রক্ত ঝরল পাক সেনার

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ফের মৃত্যুর পরোয়ানা নিয়ে বিএলএ। রীতিমতো ছক কষে পাক কনভয়ে হামলা। উড়ল বাস। ৪৫ জনেরও বেশি পাকিস্তানের সেনার মৃত্যু হয়েছে বলে দাবি বালুচিস্তান লিবারেশন আর্মির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বালুচের মুস্তং জেলার খডকোচা এলাকায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, প্রথমে ‘টার্গেট’ করে বাসটিকে উড়িয়ে দেওয়া হয়। এরপরে গুলির লড়াইয়ে মারা পড়ে আরও কিছু পাক সেনা বলে দাবি। বড় আকারের এই হামলায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। চলতি জুলাই মাস জুড়েই বালুচিস্তানে অশান্তি লেগে রয়েছে বলে অভিযোগ। ৪ থেকে ৮ জুলাই বিএলএ এবং টিটিপি-র যৌথ হামলায় ৩৮ জন নিরাপত্তাকর্মী নিহত হন বলে দাবি। এরপর ১৬ জুলাই জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনাও ঘটে। পাক সেনা পাল্টা “Operation Shaban” চালিয়ে ১২৬ জন জঙ্গিকে নিকেশের দাবি করেছে। যদিও সত্যাসত্য জানা যায়নি। বিশেষজ্ঞদের একাংশের মতে, বালুচিস্তানের পরিস্থিতি পাকিস্তানের ক্ষেত্রে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। (ছবি: সমাজমাধ্যম)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments