Homeউত্তরবঙ্গবাঁশ গাছে ১৩ ফুটের অজগর, উদ্ধারে বনকর্মীরা

বাঁশ গাছে ১৩ ফুটের অজগর, উদ্ধারে বনকর্মীরা

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: তীব্র গরমে আশ্রয় বাঁশ গাছে। সেখানেই দোল খাচ্ছিল এক অজগর। বাঁশগাছে নড়চড় দেখে এই ঘটনা নজরে আসে স্থানীয়দের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের সন্ন্যাসীকাটা জিপি এলাকায়।

ছবি: পিনাকী শীল।

স্থানীয় নকুগছ গ্রামের এক বাঁশ গাছে ওই অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। পাখি ধরতে আর বিশ্রাম নিতেই সাপটি গাছে উঠেছিল বলে অনুমান স্থানীয়দের। খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পরে সাপটিকে উদ্ধার করা হয়। অজগরটি প্রায় ১৩ ফুট লম্বা। এটি বৈকুন্ঠপুর বনাঞ্চলে ছেড়ে দেন বনকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments