সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: পৌরাণিক মহাভারতের কথা অনুযায়ী তিনি অমর। কিন্তু বাস্তবের সেই কালজয়ী সিরিয়াল মহাভারতের অশ্বত্থামা প্রদীপ রাওয়াত প্রয়াত হলেন সোমবার। মাত্র ৭৪ বছর বয়সে ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।

একসময় কুরু সেনাপতি দ্রোণাচার্যকে আটকাতে ‘অশ্বত্থামা হত……’ বলে দ্বিচারিতা করতে হয়েছিল স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠিরকেও। মহাভারতের দ্রোণাচার্যের পুত্র তথা অন্যতম বীরশ্রেষ্ঠ ছিলেন প্রায় অপরাজেয়। তাঁর মৃত্যুর ভ্রান্ত খবরে ভগ্নহৃদয়ে থাকা দ্রোণাচার্যকে হত্যা করেন ধৃষ্টদুম্ন। ১৮ দিনের যুদ্ধের শেষ পর্বে মৃত্যুশয্যায় তখন দুর্যোধন। নিহত হয়েছেন দ্রোণাচার্য, কর্ণের মতো মহারথীরা। যুদ্ধশেষে অশ্বত্থামারূপী প্রদীপ রাওয়াতের প্রতিশোধস্পৃহার বলি রাতের অন্ধকারে হয়েছিলেন পাণ্ডবপুত্রেরা। শিউরে উঠেছিলেন দর্শককূল। শ্রীকৃষ্ণের কারণেই বেঁচে যাম পাণ্ডবেরা। পরবর্তী ঘটনায় শ্রীকৃষ্ণ তাঁর মাথার মনি নিয়ে তাঁকে অভিশপ্ত করে অমর করে রাখেন কষ্টকর জীবনের জন্য। সে সময় টিভিতে বি. আর. চোপড়ার মহাভারত চলাকালীন রাস্তাঘাট হয়ে যেত জনশূন্য। এই পৌরাণিক সিরিয়ালই ‘লাইমলাইটে’ নিয়ে এসেছিল প্রদীপ রাওয়াতকে। তাঁর অভিনয় দক্ষতা আজও বর্তমান ও আগের প্রজন্মের মানুষের মনে গেঁথে রয়েছে।

অগ্নিপথ, সরফরোশ, লগান ও তামিল ব্লক ব্লাস্টার ছবি ‘গজনিতে’ তার অভিনয় দাগ কেটে গিয়েছে। চার দশকের কেরিয়ারে হিন্দি ছাড়াও, তামিল, তেলেগু, মালয়ালম ছবিতে কাজ করেছেন। মুম্বাইয়ে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। একাধিক অভিনেতা-অভিনেত্রী তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।(ছবি: সমাজমাধ্যম)


