সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেও না-ফেরার দেশে দুই ভারতীয় পর্বতারোহী। ক্লান্তি ও আকস্মিক অসুস্থতার কারণেই ওই দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর। মৃত ২ পর্বতারোহীর নাম সন্দীপ আরে ও অরুণ তিওয়ারি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে দু’জন প্রশিক্ষিত গাইড নিয়ে এভারেস্টের শিখরে ওঠেন অরুণ তিওয়ারি। নামার সময় হিলারি স্টেপের কাছাকাছি অসুস্থ হয়ে পড়েন অরুণ। শেরপাদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন অরুণ। অপরদিকে নামার সময়েই ক্যাম্প-টু তে মৃত্যু হয় সন্দীপ আরের। ঘটনার জেরে শোকাহত পর্বতারোহী মহল। তবে, তাতে এভারেস্ট জয়ের জন্য অভিযানে ভাঁটা পড়েনি। সূত্রের খবর, এ বছর রেকর্ড সংখ্যক অভিযানের পারমিট দিয়েছে নেপাল সরকার।


