জলপাইগুড়ি: বাংলা জয়ের পরেই ডুয়ার্সে তাল কাটলো বিজেপির। কাঁটা সেই দলীয় কোন্দল। পরিস্তিতি সামলালেন শুক্রা মুন্ডা। নামল পুলিশ ও আধাসেনাও।

রাজনৈতিক উত্তোজনা ওদলাবাড়িতে। তৃণমূল নেতা তমাল ঘোষের সঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর বৈঠকের জল্পনা ঘিরেই বিক্ষোভ দেখান একাংশ বিজেপি নেতা কর্মীরা। তমাল ঘোষের বাড়ির সামনে, ট্রাফিক মোড়ে কয়েকশো বিজেপি কর্মী জমায়েত বাপি গোস্বামীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, তমাল ঘোষ দীর্ঘদিন দলীয় কর্মীদের অত্যাচার করেছেন। ১৭ নম্বর জাতীয় সড়কে বাপির কুশপুতুল দাহ করা হয়। পরে, তৃণমূলের ‘দুর্নীতিগ্রস্ত দের বিজেপিতে জায়গা নেই বলে অবস্থা সামাল দেন বিধায়ক শুক্রা মুন্ডা। তমাল ঘোষের বাড়ি যাওয়ার পরিকল্পনা ভুয়ো ও তৃণমূলের পরিকল্পনা বলে দাবি করেন বাপি গোস্বামী।


তমাল ঘোষের কার্যালয়েও ভাঙচুর চলে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামে পুলিশ ও আধাসেনা।

জীবেশ দাস, জেলা মুখপাত্র, বিজোপি।
দলের জেলা মুখপাত্র জীবেশ দাস বলেন, “এটা তৃণমূলের ইন্ধনে হয়েছে। ওই দলের দুর্বৃত্তদের বিজেপিতে কোনও স্থান নেই। এটাই আমাদের ঘোষিত নীতি।”
#odlabaribjp # doorarspolitics


