Homeউত্তরবঙ্গ'উল্লাস নয়, একজোট হোন', বার্তা রাহুল গান্ধীর।

‘উল্লাস নয়, একজোট হোন’, বার্তা রাহুল গান্ধীর।

সিসিএন তরাই ডুয়ার্স নিউজ ব্যুরো: পালাবদল বাংলায়। গেরুয়া ঝড়ে মসনদ হারাল তৃণমূল। তবে, বিজেপির এই বিপুল জয়ের আবহে কংগ্রেসের একাংশের নেতা-কর্মীদের উচ্ছ্বাসে না মাতার নিদান দিলেন রাহুল গান্ধী। ক্ষুদ্র স্বার্থ না দেখে দেশের বৃহত্তর স্বার্থ দেখার পরামর্শ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। সকলকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।

গত সোমবার রাজ্যের ২৯৪ আসনের মধ্যে ২৯৩ আসনে গণনা হয়। বিজেপি জিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ভরাডুবি হয় তৃণমূলের। কংগ্রেসের ঝুলিতে ঢোকে ২টি আসন। তৃণমূলের পরাজয়ে অনেক কংগ্রেস নেতা কর্মীরা খুশি বলে খবর পেয়েছেন রাহুল গান্ধী। তাদেরই সতর্ক করলেন তিনি। পশ্চিমবঙ্গে মমতার পরাজয়ে I.N.D.I.A জোটের অনেকে রাজনৈতিক দলই উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার রাহুল সোশ্যাল প্লাটফর্মে লেখেন, কংগ্রেসের যারা উল্লাস করছেন তাদের বুঝতে হবে ভরতের গণতন্ত্র ধ্বংস হওয়ার পথে বড় পদক্ষেপ অসম ও বাংলার এই ফলাফল।’ ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ সরিয়ে দেশের স্বার্থের কথা ভাবার কথা বলেন তিনি।

জলপাইগুড়ি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, “ক্ষোভের আবহে তৃণমূলের বিপক্ষে ভোট দিয়েছে মানুষ। তৃণমূল বা বিজেপি জিতলে আমাদের কিছু এসে যায় না। আমাদের আসন সংখ্যা বাড়লে অবশ্যই উল্লসিত হতাম। আমরা জন সংযোগে আরও জোর দেব। সারা বছরই মানুষের প্রয়োজনে থাকার চেষ্টা করি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments