Homeখেলাদেশের সেরা ইস্টবেঙ্গল

দেশের সেরা ইস্টবেঙ্গল

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: অবশেষে দেশের সেরা। আইএসএল চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ক্লাব। দু’দশকেরও বেশি সময়ের ব্যবধানে ফের জাতীয় স্তরে শীর্ষে বাংলার ঐতিহ্যবাহী এই ক্লাব। বৃহস্পতিবার ইন্টার কাশীকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে ইস্টবেঙ্গল। ভক্তদের কাঁধে চড়ে মাঠ ছাড়লেন ফুটবলাররা।

২২ বছর বাদে স্মরণীয় মুহুর্তের সাক্ষী থাকলেন ইস্টবেঙ্গলপ্রেমীরা। প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে ছিল বাংলার এই দল। খেলার ৪৯ মিনিটে সমতা ফেরান ইউসেফ। ৭২ মিনিটে মহম্মদ রশিদের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। মাঠে খেলা শেষের বাঁশি বাজতেই মাঠে ঢুকে পড়েন জয়ী দলের সমর্থকেরা। স্টেডিয়ামে চলে জয়োল্লাস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments