Homeজাতীয়বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত একাধিক

বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত একাধিক

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: বেআইনি ভাবে বাজি তৈরি করতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল বিহারের সিওয়ান জেলার আলমপুর গ্রামে। ভয়াবহ বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। তবে, এদের মধ্যে ৫ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে স্বীকার করে নেওয়া হয়েছে।

বিস্ফোরণের পরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ ও দমকল। ভয়াবহ ঘটনায় নিহত আমিরুদ্দিন মিঞার বাড়িতেই বেআইনি ভাবে বাজি তৈরির কাজ চলছিল বলে অভিযোগ। এই বিস্ফোরণের ধাক্কায় পুরো বাড়িটাই ধ্বংসস্তুপে পরিণত হয়। ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।(ছবি: সমাজমাধ্যম)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments