Homeখেলা'আর বিশ্বকাপ দেখবো না', মিশরীয় কোচ

‘আর বিশ্বকাপ দেখবো না’, মিশরীয় কোচ

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: হৃদয়ভাঙা হার পিরামিডের দেশের। ২ গোলের লিডে থেকেও লাতিন ফুলবল শিল্পীদের দেশ আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হার। মর্মাহত মিশরবাসী। তবে, রেফারির বিরুদ্ধে সরব হয়েছেনও অনেকে। তবে, পরাজয়ের পরেও হার না মানা মিশরীয় লড়াই মনে রেখেছেন ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনা জিতলেও বিতর্ক পিছু ছাড়েনি মেসিদের। বিতর্কের মূল জায়গা VAR. মিশরের দ্বিতীয় গোল বাতিল হয় ১০০ গজ দূরে ফাউল হওয়ার জন্য। ৫৮ মিনিটে মোস্তাফা জিকোর গোল কেন VAR বাতিল করল ত এখনও বুঝতে পারেননি মিশরীয় কোচ। এদিকে মেসিদের জয়সূচক গোলের আগে সালাউকে ফাউল করা হলেও VAR চেক হয়নি বলেও অভিযোগ। ৯২ মিনিটে এনজো ফার্নান্দেজের জশসূচক গোলের আগে বক্সে মহম্মদ সালাহকে ফাউল করা হয় বলেও অভিয়োগ। তবে, VAR সেটা দেখেনি বলে দাবি।

খেলা শেষে ক্ষোভ মিশরীয় কোচের।

‘আমাদের সঙ্গে অন্যায় হল’, এমনটাই অভিযোগ মিশরীয় কোচ, খেলোয়াড়দের একাংশের। জিতে আর্জেন্টিনা পেল কোয়ার্টারের টিকিট আর বিমানের টিকিট ধরে মিশরের পথে সে দেশের ক্রীড়ামোদীরা।

এদিন ম্যাচের শেষে কান্নায় ভেঙে পড়েন মিশরীয় নায়ক মোস্তফা জিকো। ম্যাচের পরেই রেফারিং নিয়ে বিষোদগার করেন মিশরীয় কোচ হোসাম হাসাম। একরাশ বেদনা নিয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments