Homeখেলাথামল ঘড়ির কাঁটা, ঝড় নীল-সাদার'

থামল ঘড়ির কাঁটা, ঝড় নীল-সাদার’

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ফুটবল বিশেষজ্ঞরা অনেকেই বলেন, ঘড়ির মতো শক্ত ডিফেন্স। বিশ্বের অন্যতম সেরা সেই ডিফেন্সকে হেলায় ছিন্ন করে ৩ গোল দেগে দিল মেসির আর্জেন্টিনা। শেষে ১ গোলের স্বান্তনা নিয়েই এবারের বিশ্বকাপ অভিযান শেষ করল সুইসরা।

ছবি: সমাজমাধ্যম।

তিনটি মিনিট, ১২, ৩৬ ও ৭৮ মনে রাখবে সুইস রক্ষণ। সুইস ঘড়ির কাঁটা থামিয়ে দিল আর্জেন্টিনার রণকৌশল। শেষে ৮৯ মিনিটে গোল করে কিছুটা মুখরক্ষা করে সুইস ব্রিগেড। এদিন সুইস প্রেসিশনের সব প্ল্যান ভেঙে চুরমার করে দেয় মেসির দল। পেনাল্টি থেকে গোল করেন নিজেও। ১২’ মিনিটে আলভারেজের গোল, ৭৮’ মিনিটে ডি মারিয়ার ফিনিশ শেষ করে দেয় সুইসদের স্বপ্নকে। ডিফেন্স ও কৌশলের জন্য বিখ্যাত সুইসরা ২০২৬ সাল-সহ ১৩ বার বিশ্বকাপে অংশ নেয়। ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪ ও ২০২৬ সালে কোয়ার্টার ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারেনি তারা। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments