সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ‘নিট’ নিয়ে অশান্তি অব্যাহত। এরই মাঝে উত্তরাখণ্ডের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি সেমেস্টারের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠল বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই রাজ্যে।

জানা গিয়েছে, দেরাদুনের বীর মাধো সিংহ ভান্ডারী উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটির পরীক্ষা চলাকালীন দু’টি পত্রের প্রশ্ন ফাঁস হওয়া। এমনটাই অভিযোগ ওঠে। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় তদন্তও। সূত্রের খবর,বাইরে থেকে যে অধ্যাপক প্রশ্ন করেছিলেন তিনিই হুবহু একই প্রশ্নপত্র ছড়িয়ে পড়ুয়াদের মধ্যে। শুধু তা-ই নয়, ‘ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থিয়োরি’ বিষয়ের প্রশ্নও ফাঁস হয়েছে বলে সন্দেহ করা হয়। তার পরই দু’টি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আওতায় মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ।বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, “দু’টি বিষয়ের বাতিল হওয়া পরীক্ষা ২০২৬ সালের অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ফের নেওয়া হবে বলে সংবাদসূত্রের খবর। তবে, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার এ ধরনের অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রণয়ন করেছে বলে দাবি।(ছবি:সমাজমাধ্যম)


