Homeদেশফের অশান্তির আঁচ পাকিস্তানে,পিটিআইয়ের লং-মার্চ ঠেকাতে কঠোর পদক্ষেপ

ফের অশান্তির আঁচ পাকিস্তানে,পিটিআইয়ের লং-মার্চ ঠেকাতে কঠোর পদক্ষেপ

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: অশান্তির আঁচ কাটছে না পাকিস্তানে। ইমরান খানের মুক্তির পরিপূর্ণ দাবিতে পাকিস্তান তেহরিক-ই- ইনসাফের(পিটিআই) লং-মার্চের জেরে ফের উত্তেজনার আবহ ইসলামাবাদে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটাররাও ইমরানের মুক্তির দাবি জানানোয় রীতিমতো চাপে পাক শীর্ষ প্রশাসন। ইসলামাবাদের নিয়ন্ত্রণ মোটামুটি ভাবে সেনাবাহিনীর হাতে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান ২০২৩ এর অগস্ট মাস থেকে জেলে বন্দি। দুর্নীতির মামলায় পাকিস্তান সরকার তাঁকে গ্রেফতার করে। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য ইমরানকে আটকে রাখার সিদ্ধান্ত যতটা না পাকিস্তানের সরকারের তাঁর চেয়ে অনেক বেশি সেনাবাহিনীর।গত মাসের শারীরিক অবস্থার অবনতি হলে পাকিস্তান সুপ্রিম কোর্ট ইমরানকে জেলের বাইরে কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো নির্দেশ দেয়। যদিও সেই নির্দেশ উপেক্ষা করে পাক প্রশাসন প্রাক্তন প্রধানমন্ত্রীকে সরকারি হাসপাতালে চিকিৎসককে দিয়ে শারীরিক পরীক্ষা করিয়ে আবার জেলে পাঠিয়ে দেয়। ওই সিদ্ধান্তের পেছনে ছিল সেনাবাহিনীর চাপ ছিল বলেই অভিমত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

খাইবার পাখতুখাওয়া প্রদেশে ক্ষমতায় রয়েছে ইমরানের দল। মনে করা হয়েছিল ওই প্রদেশ থেকে নিরাপদেই লং মার্চ ইসলামাবাদ অভিমুখে রওনা হয়ে যাবে। কিন্তু শাসক দল হওয়া সত্বেও প্রদেশের গভর্নর পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের নির্দেশে কঠোর পদক্ষেপ করেছেন। তিনি ওই প্রদেশের প্রতিটি জেলার সীমান্ত সিল করে দিয়ে ইমরান সমর্থকদের খাইবার পাখতুনখাওয়ায় আটকে দিয়েছেন। ওই প্রদেশের বৃহত্তম শহর পেশোয়ারে এখন হাজার হাজার পিটিআই সমর্থক রাজপথ দখল করে আছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ইমরানের সমর্থকদের এক বড় অংশ লং-মার্চে অংশ নিয়ে পাঞ্জাব প্রদেশ ও খাইবার পাখতুনখাওয়ার মধ্যবর্তী এক শহরের উদ্দেশে রওনা দিয়েছেন। আগামীকাল রবিবার সেখানে কী হয়, প্রশাসন কী ভূমিকা নেয়, আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। (ছবি: সমাজমাধ্যম)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments