Homeদেশমঙ্গলের দুই উপগ্রহের রহস্যভেদ! ঐতিহাসিক মিশনে জাপান

মঙ্গলের দুই উপগ্রহের রহস্যভেদ! ঐতিহাসিক মিশনে জাপান

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: বিশ্বকে বিস্মিত করল জাপান। মঙ্গল গ্রহের দু’টি উপগ্রহের কীভাবে উৎপত্তি, তা জানতে উদগ্রীব সে দেশের মহাকাশ বিজ্ঞানীরা। মঙ্গলের দুই উপগ্রহ থেকে নমুনা সংগ্রহ করার জন্য অভিযান। রওনা হল জাপানের মহাকাশযান। সংগৃহীত নমুনা আনা হবে পৃথিবীতে। চলবে পরীক্ষা-বিশ্লেষণ।

এ পর্যন্ত কোনো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া-সহ কোনও দেশই মঙ্গলের দুই উপগ্রহ ‘ফোবোস’ বা ‘ডেইমোস’ পৌঁছতে পারেনি। এমনকি মঙ্গলের কোনো অংশ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনা যায়নি। জাপানের এই মিশন সফল হলে ২০৩১ সালের মধ্যে ফোবোসের ধূলিকণা, মাটি ও পাথরের টুকরো পৃথিবীতে এসে পৌঁছবে। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA)-র নেতৃত্বে এই দুঃসাহসিক অভিযানের জন্য তানেগাশিমা দ্বীপের মূল স্পেসপোর্ট থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর। এই অভিযানে জাপান ছাড়াও নাসা, জার্মান মহাকাশ সংস্থা ও ফরাসি সংস্থাও বিনিয়োগ করেছে। মহাকাশযান টির সফল উৎক্ষেপণের পরেই খুশির আবহ তৈরি হয় মহাকাশ বিজ্ঞানী মহলে।(ছবি:সমাজমাধ্যম)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments