সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: দীর্ঘমেয়াদি যুদ্ধে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ইরান। এর মাঝেই ‘সামরিক হঠকারিতার’ অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে এক অভিযানের কথা ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। হরমুজ প্রণালীতে আটকে থাকা বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবে মার্কিন সেনা। পাল্টা হুমকি দিয়ে রেখেছে ইরানও।
মাস তিনেক ধরে চলা এই যুদ্ধে চরম অনিশ্চয়তা। হামলা ও পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন সেনার দাবি, ছোট যুদ্ধ জাহাজ, ড্রোন ও ক্ষেপনাস্ত্র ব্যবহার কটে মার্কিন যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজকে লক্ষবস্তু করা হচ্ছে। এই জাহাজ গুলিকেই নিরাপদে গন্তব্যে পৌঁছতে সহায়তা করবে মার্কিন নৌসেনা। ইরানের পাল্টা হুমকি, বিদেশী শক্তি তাদের জলসীমায় প্রবেশ করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।
প্রভাব কী পড়বে?
ব্যারেল প্রতি দেলের দাম বাড়তে পারে কমবেশি ১০০ ডলার।
ভারতের ৬০ শতাংশ তেল হরমুজ দিয়ে আসে।
জাহাজের বিমা খরচ বাড়তে পারে।


