অমিত বণিক, জলপাইগুড়ি: ফের বড়সড় অনুপ্রবেশ আটকালো এসএসবি। এ দেশে অবৈধভাবে প্রবেশের দায়ে গ্রেপ্তার থাইল্যাণ্ডের ২ বাসিন্দা-সহ চার জন।

নকশালবাড়ির রথখোলা এলাকা থেকে ওই চারজনকে আটক করে এসএসবি। এদের মধ্যে দু’জন থাইল্যান্ডের বাসিন্দা। বাকি দুজনের মধ্যে একজন নেপালের বাসিন্দা। এক ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। ধৃতরা হলেন থাইল্যান্ডের ২ বাসিন্দা নুসরা কিংওয়ান, শাওনি চালাসিয়া, নেপালের শ্রেষ্ঠ ভরটালি। ধৃত ভারতীয়ের নাম মহম্মদ সোলেমান। বেশ কিছু নথিপত্রও উদ্ধার করেছে এসএসবি। পরে, ধৃতদের নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। একটি চার চাকার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে তদন্ত শুরু করেছে পুলিশ।


