HomeUncategorizedদেশের নতুন সিডিএস হলেন জেনারেল এন এস রাজা সুব্রমানি

দেশের নতুন সিডিএস হলেন জেনারেল এন এস রাজা সুব্রমানি

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: দেশের নতুন সিডিএস হলেন জেনারেল এন এস রাজা সুব্রমানি। বিদায়ী সিডিএস অনিল চৌহানের স্থলাভিষিক্ত হলেন পাকিস্তান-চীন বিশেষজ্ঞ সুব্রমানি। রবিবার দায়িত্বভার নিলেন তিনি। দেশীয় অস্ত্র দ্রুত বাহিনীতে যুক্ত করে আত্মনির্ভরতায় জোর দেবেন বলে জানিয়েছেন নতুন সিডিএস। এর পাশাপাশি, থিয়েটার কম্যান্ড চালুই হবে তার প্রথম অগ্রাধিকার।

কে এই জেনারেল সুব্রমানি?
40 বছরের বেশি সামরিক অভিজ্ঞতা সম্পন্ন জেনারেল সুব্রমানি পাকিস্তান ও চীন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। CDS হওয়ার আগে তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটে মিলিটারি অ্যাডভাইজার ছিলেন। এর আগে, 1 জুলাই 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত সেনাবাহিনীর ভাইস চিফ ও মার্চ 2023 থেকে জুন 2024 পর্যন্ত সেন্ট্রাল কম্যান্ডের GOC-in-C পদে ছিলেন। উল্লেখ্য, 2019 সালে CDS পদ তৈরি করা হয় তিন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে এবং সরকারকে ত্রি-সার্ভিস বিষয়ে পরামর্শ দিতে।

দায়িত্ব নেওয়ার পরে নতুন সিডিএস জানান, তিন বাহিনীর মধ্যে সমন্বয়, আত্মনির্ভরতা ও উদ্ভাবনে জোর দেবেন তিনি। থিয়েটারাইজেশন প্রক্রিয়াও তার অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

ছবি সৌজন্য: সমাজমাধ্যম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments