Homeজাতীয়আয় বহির্ভূত সম্পত্তি, ভিজিল্যান্সের জালে স্বামী-স্ত্রী দুই আমলা, টাকা গুনতে মেশিন!

আয় বহির্ভূত সম্পত্তি, ভিজিল্যান্সের জালে স্বামী-স্ত্রী দুই আমলা, টাকা গুনতে মেশিন!

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: আয়ের সঙ্গে সঙ্গতি নেই সম্পত্তির। ভিজিল্যান্সের জালে দুই আমলা। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। ওই দম্পতির দুই বাড়িতেই একযোগে অভিযান চালাল ভিজিল্যান্স দপ্তর। উদ্ধার প্রচুর নগদ অর্থ, গহনা, দামি ঘড়ি-সহ অন্য সামগ্রী।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বিহারের পাটনার এডিএম (সরবরাহ) রবীন্দ্র কুমার দিবাকর ও দানাপুরের জেলা সাব-রেজিস্টার সুইটি কুমারী নামের ওই দম্পতির পটনার বাড়ি ছাড়াও বেগুসরাইয়ে তাঁদের আরও একটি ঠিকানাতে অভিযান চলে। দু’টি জায়গা থেকেই নগদ ছাড়াও স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বহু নথি, লেনদেন এবং বিনিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে। টাকা গোনার জন্য মেশিন নিয়ে আসা হয়। ভিজিল্যান্স দফতরের ডিআইজির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। প্রাথমিক ভাবে এক কোটি টাকা নগদ উদ্ধার হওয়ার কথা জানালেও, সম্পত্তির পরিমাণ যে আরও বেশি তা জানিয়েছেন তদন্তকারীরা। আরও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। (ছবি: এআই)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments