সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: একই দিনে জোড়া পালাবদল। দুই গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের। রাজগঞ্জ ব্লকের মান্তাদারি ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। দুই জিপি হাতে আসার পরেই আবির খেলায় মাতেন বিজেপি কর্মী সমর্থকরা। মালা পরিয়ে প্রধান ও জন প্রতিনিধিদের নিয়ে উচ্ছ্বাসে মাতে গেরুয়া শিবির।


এক উপ-প্রধান মধু মঙ্গল রায় বলেন, “দীর্ঘ ১৫ বছর সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। দুঃস্থরা যাতে সব রকম সুযোগ সুবিধা পায় তা দেখব।” প্রধান চৈতন্য বাড়ুই জানান, এলাকার মানুষ যাতে দ্রুত পরিষেবা পান তা নিশ্চিত করতে হবে। সমস্ত বন্ধ থাকা কাজ আবার শুরু হবে।


