Homeউত্তরবঙ্গঘুষকাণ্ড উত্তরবঙ্গ মেডিকেলে, গ্রেপ্তার ফরেনসিক বিভাগের কর্মী

ঘুষকাণ্ড উত্তরবঙ্গ মেডিকেলে, গ্রেপ্তার ফরেনসিক বিভাগের কর্মী

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ময়নাতদন্তের রিপোর্টে বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান দুর্নীতি দমন শাখার। হাতেনাতে ধৃত উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক কর্মী। রাজ্যস্তরীয় এক সংবাদ মাধ্যম সূত্রের খবর, বহুদিন ধরেই কখনও ময়নাতদন্তের জন্য টাকা চাওয়া, কখনও রিপোর্ট দেওয়ার নাম করে ঘুষ নেওয়া হত। মোখিক ভাবে এমন অভিযোগ আগে এলেও, এবারে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই অভিযান চালায় দুর্নীতি দমন শাখা।

এক পরিজনের ময়নাতদন্তের রিপোর্টের জন্য ৩ হাজার টাকা ঘুষ চাওয়া হয় বলে এক ব্যক্তি থানায় অভিযোগ জানান বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। দুর্নীতি দমন শাখার টোল ফ্রি নম্বরে ফোন করে গোটা বিষয়টি জানিয়েছিলেন তিনি। এর পর দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের কথামতো মৃতের পরিবারে এক সদস্য ফরেনসিক বিভাগের সেই কর্মীকে টাকা দিতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুর্নীতি দমন শাখার পাতা ফাঁদে পা দেন ওই সরকারি কর্মী। ফরেনসিক বিভাগের আধিকারিকদের জিজ্ঞাসাবাদও করা হয় বলে সমর্থিত সূত্রের খবর। এর আগে, পথদুর্ঘটনায় মৃত এক ব্যক্তির দেহ সংরক্ষণের জন্য পরিবারের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছিল। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন হাসপাতাল সুপার কৌশিক ঈশর। তার মাঝেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হানা দিয়ে এক কর্মীকে গ্রেপ্তার করল দুর্নীতি দমন শাখা। এই অভিযানকে সমর্থন করেছেন হাসপাতাল সুপার। এই হাসপাতালে দুর্নীতির একটি চক্র বহুদিন ধরেই চলছে বলে অভিযোগ। এই ঘটনার জেরে পরিস্থিতির উন্নতি হয় কীনা সেটাই এখন দেখার। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও কেউ এই চক্রে জড়িত কীনা তার তদন্ত শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments