Homeউত্তরবঙ্গজলপাইগুড়িতে 'শস্ত্র-পূজন' সঙ্ঘের, তরুণ দল বসতিতে বিশেষ কার্যক্রম

জলপাইগুড়িতে ‘শস্ত্র-পূজন’ সঙ্ঘের, তরুণ দল বসতিতে বিশেষ কার্যক্রম

জলপাইগুড়ি: বিজয়া দশমীর পুন্যলগ্নে শহরের আরও ৭টি বসতির পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের তরুণ দল বসতিতেও ঘটা করে হল ‘শস্ত্র পূজন’-সহ নানা কার্যক্রম। বুধবার সকাল থেকেই অনুষ্ঠান উপলক্ষ্যে সাজো সাজো রব ছিল শহরের কেরানি পাড়ার মদন মোহন মন্দিরে। সকাল ১১ টা নাগাদ অনুষ্ঠান শুরু হয়ে বেলা ১২ টা নাগাদ এই একঘন্টার এই বিশেষ কার্যক্রম শেষ হয়। কার্যক্রম শেষে মিষ্টিমুখও করানো হয়।

চলছে কার্যক্রম।

১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে তরুণ দল বসতি। সঙ্ঘের রীতি মেনেই এদিন যাবতীয় কার্যক্রম করা হয়েছে বলে দাবি আয়োজকেদের। ভারতমাতারও পুজো করা হয় এদিন। অনুষ্ঠানে হাজির ছিলেন আশুতোষ রায়, রূপম দত্ত, সুদীপ ঝা, রূপা ঘটক-সহ অন্যরা। ছিলেন বর্ষীয়ান স্বয়ং সেবক সুকুমার দে-ও। প্রত্যেকেই নিষ্ঠাভরে কর্মসূচিতে অংশ নেন বলে দাবি আয়োজকেদের।

অজয় সাহা, প্রমূখ, তরুণ দল বসতি।

বসতির প্রমূখ অজয় সাহা বলেন, ‘আমরা রীতি মেনে শস্ত্র-পূজন সহ সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা চাই দেশের স্বার্থে মানুষ আমাদের সঙ্গে আসুক। এই আহ্বানই জানাচ্ছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments