Homeবিদেশ'ডাইনো-দুনিয়া' থেকে বিদায় অ্যালান গ্রান্টের

‘ডাইনো-দুনিয়া’ থেকে বিদায় অ্যালান গ্রান্টের

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: ডাইনোসর বিলুপ্ত হয়েছে কোটি-কোটি বছর আগে। সেই ডাইনোসরকে আবার রূপালি পর্দায় নিয়ে এসেছিলেন তিনি। পর্দায় ডাইনোসরের সামনে দাঁড়িয়ে যে মানুষটা আমাদের ভয় আর বিস্ময় একসাথে শিখিয়েছিলেন সেই ডক্টর গ্রান্ট সদ্য প্রয়াত হলেন। সোমবার সিডনিতে ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন ড. অ্যালান্ট গ্রান্ট তথা স্যাম নীল।

এর আগে একাধিক ছবিতে সুনাম করলেও বিশ্বজনীন শিরোপা তাকে এনে দেয় ১৯৯৩ সালে মুক্তি পাওয়া জুরাসিক পার্ক। গোটা প্রজন্মের কাছে “প্যালিওন্টোলজিস্ট” শব্দটাকে জনপ্রিয় করে দিয়েছিলেন তিনি। যে ছবি নিয়ে আজও নস্টালজিয়ায় ভোগেন অনেকেই। অ্যালান গ্রান্টের চরিত্রে স্যাম নীলকে নিতে দু’বার ভাবতে হয়নি বিশ্ববন্দিত পরিচালক স্টিভেন স্পিলবার্গকে। ৫ দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন স্যাম নীল। নিউজিল্যান্ডের এই অভিনেতা ২০২৩ সালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলেও পরে সুস্থ হয়ে ওঠেন। অকল্পনীয় ডায়নোসর যুগে নিয়ে যাওয়া সেই অভিনেতার শোকস্তব্ধ অভিনয় জগৎ।(ছবি: সমাজমাধ্যম)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments