Homeদেশবিমান হাইজ্যাকের চেষ্টা! বিফল করলেন ভারতীয় পাইলট

বিমান হাইজ্যাকের চেষ্টা! বিফল করলেন ভারতীয় পাইলট

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: বিমান হাইজ্যাকের চেষ্টা। অপচেষ্টা বিফল করলেন এক ভারতীয় পাইলট। ওই পাইলটের কৃতিত্বেই রক্ষা পেলেন ১৮০ জন যাত্রী। ওই ভারতীয় পাইলটের নাম স্মিত মচ্ছার। রবিবার ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে আসে এদিন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ওইদিন UAE র দুবাই থেকে ইজরায়েলের তেল আবিব যাচ্ছিল বিমানটি। ওই বিমানের পাইলট ছিলেন স্মিত। তারই সহকর্মী কো-পাইলট ওই বিমানটি ‘হাইজ্যাক’ করার চেষ্টা করেন বলে অভিযোগ। কো-পাইলটের মতিগতি বুঝে তার ওপর ঝাঁপিয়ে পড়েন স্মিত। ককপিটেই শুরু হয় ধস্তাধস্তি। ছুরিকাঘাতে জখম হন স্মিত। বার্তা চলে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলে। হঠাৎই বিমানটি নির্দিষ্ট উচ্চতা থেকে নীচে নেমে আসতে থাকে। পেশায় পাইলট দুই যাত্রী বিমানটিকে জরুরি অবতরণ করান। জানা গিয়েছে, জখম অবস্থাতেও লড়াই জারি রাখেন ওই ভারতীয় পাইলট। পরে অন্য যাত্রীরা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন। প্রাণে বেঁচে যান যাত্রীরা। স্মিতের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ সবাই।(ছবি:এআই)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments