Homeজাতীয়মর্মান্তিক ঘটনা গ্রেটার নয়ডায়, মৃত ৫, প্রকাশ্যে অডিও

মর্মান্তিক ঘটনা গ্রেটার নয়ডায়, মৃত ৫, প্রকাশ্যে অডিও

সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ। নিজেদের ঘরেই একই পরিবারের ৫ জনের মৃত্যু। শনিবার সকালে ঘটনাটি সামনে আসে। চাঞ্চল্য ছড়ায় গ্রেটার নয়ডার নাগলা শ্রী পদম গ্রামে।

রাতের খাবারে ছিল চা ও নুডলস। শনিবার পরিবারের কর্তা মহেশ ও তার স্ত্রী সহ তিন সন্তানের মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ নিয়ে প্রথমে ধোঁয়াশায় ছিলেন তদন্তকারীরা। সূত্র কিছুতেই মেলানো যাচ্ছিল না। সম্পত্তি ও পারিবারিক বিবাদের বিষয়টিও সামনে উঠে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরাও। মেয়াদ উত্তীর্ণ কোন খাবার সেখানে পাওয়া যায়নি বলেই সংবাদমাধ্যম সূত্রের খবর। ইতিমধ্যেই মহেশের মোবাইল থেকে একটি অডিও বার্তা হাতে পায় পুলিশ। সেখানে নিজের দুই বোন এবং এক ভগ্নিপতিকে মৃত্যুর জন্য দায়ি করেছেন তিনি। ওই তিনজনকে আটক করে জেরা করছে পুলিশ। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে স্ত্রী ও তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মঘাতী হয়েছেন মহেশ বলে আরেকটি তত্ত্ব উঠে এসেছে। বিষ প্রয়োগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। (ছবি: সমাজমাধ্যম)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments