Homeউত্তরবঙ্গরাজগঞ্জে আশাভঙ্গ, গণনাকেন্দ্র ছাড়লেন স্বপ্না

রাজগঞ্জে আশাভঙ্গ, গণনাকেন্দ্র ছাড়লেন স্বপ্না

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: তখন সবে বিকেল গড়িয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি তখনও। তার পরাজয় নিশ্চিত জেনেই গণনাকেন্দ্র ছাড়লেন রাজগঞ্জের তৃণমূলের ক্রীড়াবিদ-বিধায়ক প্রার্থী স্বপ্না বর্মণ। বাড়ি ফেরার পথে পারতপক্ষে সংবাদমাধ্যমকে এড়িয়ে যেতে চান তিনি। পরে অবশ্য মুখ খোলেন।

স্বপ্না বর্মণ, তৃণমূল প্রার্থী, রাজগঞ্জ।

স্বপ্না বলেন, “যে কোনও খেলার মত রাজনীতিতেও হারজিত আছেই। এ বিষয়ে আর কিছু বলার নেই।” বেলা চারটা নাগাদ ১৫২৯৯ ভোটে পিছিয়ে পড়েন সোনার মেয়ে। জনগণের রায় মাথা পেতে নিতে হবে বলে জানান তিনি। চাকরি ও পরবর্তী রাজনৈতিক জীবন নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। এরপরেই বাড়ির পথে রওনা হন স্বপ্না। স্বভাবতই হতাশ দেখাল তাকে।

এই আসনেই ২০০৯ সালের উপ নির্বাচনে প্রথম জয়ী হন তৃণমূলের খগেশ্বর রায়। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা জিতে রেকর্ড করেন খগেশ্বর। সেই আসনেই এবারে অপ্রত্যাশিত ফল তৃণমূলের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments