সিসিএন তরাই ডুয়ার্স ব্যুরো: অবশেষে আপাত স্বস্তি পশ্চিম এশিয়ায়। ট্রাম্প-পেজেশকিয়ানের ঐতিহাসিক মউ স্বাক্ষর হল। ৬০ দিনের আলোচনায় ঠিক হবে নিউক্লিয়ার ও স্যাংশনের ভবিষ্যৎ।
দীর্ঘ ১১১ দিনের সংঘাতের পর অবশেষে শান্তির পথে আমেরিকা-ইরান। বুধবার রাতে G7 সামিটের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 14-দফার মউয়ে ডিজিটাল সই করেন। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ থাকবে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আগামী 30 দিনের মধ্যে আমেরিকা ইরানের নৌ-অবরোধ তুলে নেবে। এর বিনিময়ে, ইরান 60 দিনের জন্য হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য বিনা টোলে খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নিউক্লিয়ার প্রোগ্রাম ও 300 বিলিয়ন ডলারের পুনর্গঠন প্যাকেজ নিয়ে আলোচনা হবে পরবর্তী 60 দিনে। আগামী দিনে কী ভাবে হরমুজ় প্রণালী ধরে জাহাজ চলাচল পরিচালিত হবে, তা ঠিক করতে ওমান এবং পশ্চিম এশিয়ার অন্য দেশগুলির সঙ্গে ‘বৃহত্তর’ বোঝাপড়া ও আলোচনা করবে ইরান। জানা গিয়েছে যুদ্ধ বিধ্বস্ত ইরানের পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলারের পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন শীর্ষ প্রশাসন।(ছবি:এআই)।


