Homeউত্তরবঙ্গজলপাইগুড়িতে এসে কী বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক?

জলপাইগুড়িতে এসে কী বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক?

জলপাইগুড়ি: নতুন রূপে বিজেপির কার্যালয়। সেই কার্যালয়ের সূচনা করতে শহরে হাজির হলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। অন্যের কার্যালয় দখল না করার পরামর্শ দলীয় নেতাকর্মীদের দিলেন সুনীল বনসল।

দলীয় নেতা কর্মীদের বার্তা দিলেন সুনীল বনসল।

শুক্রবার কিছু সময়ের জন্য শহরে আসেন তিনি। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বনসল। তিনি বলেন, অন্যের পার্টি অফিস দখল করবেন না। প্রতিটি মণ্ডলেই নতুন পার্টি অফিস তৈরি করবে বিজেপি। এই পরিকল্পনার সূচনা হবে উত্তরবঙ্গ থেকেই। বনসল আরও জানান, এ রাজ্যে ক্ষমতায় এসে দ্রুততার সঙ্গে একাধিক জনমুখী কাজ করছে বিজেপি সরকার। এর পাশাপাশি, রাজ্যের বিভিন্ন এলাকায় দুষ্কৃতিরাজ নির্মূল করতেও কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী-সহ অন্য নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments